সুকন্যা
..... অপ্সরী
আজও কি তোমার আবেগ ঝরে পড়ে?
শূন্য দু-হাতে সেই প্রাসাদ গড়ার স্বপ্নে?
সুকন্যা আজ কি তোমার-
নিভৃত দুনয়নে হঠাৎ অশ্রু ঝরে না?
বলেছিলে শেষ আশাতে রাখবে-
হৃদয় পাঁজরে শুধু আমার ছবি আঁকবে, সুকন্যা!
আজও আমি সেই তোমারই-
তোমার স্বপ্ন সাজাতে ফিরে আসি,
যেখানে দুনয়নে শুধু তোমার দৃষ্টি-
তোমাতেই বন্দী ছিলেম আমি,সুকন্যা।
সুকন্যা আমি তো বন্দী থাকতেই চেয়েছিলাম-
সর্বদা সবসময় তোমার ভালবাসাতে।
বুক পাঁজর ভেঙ্গে হঠাৎ-
মুক্ত করে দিলে কেন, সুকন্যা?
তোমার কম্পিত কণ্ঠের মায়াতে-
কত শত আব্দার লুকিয়ে থাকত,সুকন্যা।
আজও আমি একলা আনমনে ,
পরিশ্রান্ত হয়ে যায় তোমার মনের বাগানে।
একটু সুভাষ নিবো হৃদয় ভরে।
আজও অপেক্ষায় তোমার,
তোমার শত আব্দার পূর্ণতার, সুকন্যা।
সুকন্যা মনে পড়ে না বুঝি?
সন্ধ্যা তারাদের দেখে-
তুমি ভালবাসি বলতে।
সহস্র তারাদের মাঝে-
তুমি শুধু আমাকেই খুঁজতে।
আজ কি আর তোমার আকাশে-
সন্ধ্যা তারা জ্বলে না, সুকন্যা?
সুকন্যা, এই লক্ষীছাড়া এখনও তোমার খোঁজে,
বন্দী করা যায় না আর একবার তাকে?
মনে করে দেখ সুকন্যা,
এই লক্ষীছাড়ার সেই শেষ কথা,
বলেছিল ভালবাসি-
শেষ বিদায় বেলা, সুকন্যা।
Post a Comment