তোমাকে পাবোনা এটা কখনোই ভাবিনি। দু:স্বপ্নের মতো মনেহচ্ছে সব।
জানিনা আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছেন।
সবসময় তোমার মত নি:ষ্পাপ পূত পবিত্র একজনকে চাইতাম আল্লাহর কাছে।
জানিনা আল্লাহ আমাকে তোমায় চিরদিনের জন্য উপহার দিবেন কিনা।
তোমাকে যে হারাতে চাইনা
জীবনের অল্প কিছুটা সময় তোমাকে পেয়েছি।
এইটুকু সময়ে তুমি আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছো।
আমার মাঝে শুধু তোমারই একচ্ছত্র অধিকার।
আমার সর্বস্ব দিয়ে দিয়েছি তোমায়। তুমি ছেড়ে গেলে আমার যে কিছুই থাকবেনা।
কাকে নিয়ে বাঁচবো বলো, তুমি যদি না'ই থাকলে
কে আমাকে ভালো মন্দ সঠিক পন্থা দেখিয়ে দেবে?
তুমি ছাড়া আমি যে একেবারেই বিকলাংগ, অসাড় হয়ে যাবো!
Post a Comment