নিশ্চিত সরকারী চাকুরী পেতে যা যা করবেন।
সরকারি চাকরি যেন সোনার হরিণ। নিয়োগ পেতে মোটা অংকের ঘুষ দেওয়ার অভিযোগ লোকমুখে শোনা যায় প্রায়ই। কিন্তু এবার অনেকটাই দিন পাল্টেছে। তবে দিন দিন শিক্ষিতের হার বেড়ে যাওয়ায় আগের তুলনায় এখন প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তাই নিয়ম মেনে সেই প্রস্তুতি নিতে হয়। তবেই আপনি অন্যদের পিছনে ফেলে একটি সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পকেটস্থ করতে পারবেন।
১. একাধিক বিষয়ে সঠিক তথ্য রাখতে হবে। এখন একটি ক্লিকেই আপনি যে কোনও বিষয়ের তথ্য পেয়ে যেতে পারেন অনলাইনে। তবে আপনার তথ্য সংগ্রহের উৎস যেন ভুল না হয়, খেয়াল রাখুন সেদিকে। সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করতে হবে।
২. একাধিক জায়গায়চাকরির জন্য আবেদনকরুন। ঠিক উচ্চমাধ্যমিক পরীক্ষারপর ছাত্রছাত্রীরা যেমনউচ্চশিক্ষিত হওয়ার লক্ষ্যেবিভিন্ন কলেজে ফর্মফিল আপ করে থাকেন। এখানেওঠিক তেমন ভাবেইএগোতে হবে। অর্থৎযখন যেখানে চাকরিরআবেদনপত্র চাওয়া হচ্ছেতখনই সেখানে আবেদনকরতে হবে। এক জায়গায় একই ধরনের চাকরিরজন্য অপেক্ষা করলেহবে না। মাথায়রাখুন, যত বেশিজায়গায় আবেদন করবেনতত আপনার কাছেচাকরি পাওয়ার সুযোগআসবে তত বেশি।
৩. পে স্কেলকম দেখে বা কাজের ধরন পছন্দ না হলে অনেকেইচাকরির পরীক্ষার আবেদনকরেন না। প্রার্থীদের পরামর্শ, কখনওই এমন করবেননা। কারণ, ক্যারিয়ারের শুরুরদিকে এইসব লক্ষ্যকরা ঠিক নয়। প্রথমে আপনিযে কোনও একটিচাকরি পেয়ে গেলেতারপর পছন্দ মতো অন্য চাকরিরজন্য ফের চেষ্টাকরতে পারবেন। তাই কোনও কাজইছোটো নয়। এটা মাথায় রাখুন।
৪. একই ধরনেরচাকরির পরীক্ষার জন্যআবেদন করুন বেশিজায়গায়। অর্থাৎ কেউ হয়তো ব্যাঙ্কের ক্লারিক্যাল পদে চাকরির প্রস্তুতি নিচ্ছেন।এবার এধরনের যত ক্লারিক্যাল পরীক্ষারবিজ্ঞাপন দেখতে পাবেন, সব জায়গায় আবেদনকরুন। কারণ, আপনাকেআর আলাদা করে কোনও প্রস্তুতি নিতেহচ্ছে না। সেক্ষেত্রে যে কোনও জায়গায়ওই ধরনের কাজ পাওয়ার সুযোগথাকবে বেশি।
৫. চাকরির জায়গাদূরে। অন্যকোনো বিভাগবা দূরের কোনোজেলায় কাজ করতেযাবো না, এমন ভাবনা রাখলেকিন্তু চলবে না। সব জায়াগায়বিভিন্ন ধরনের সরকারিচাকরির জন্য আবেদনকরলে আপনারই সুযোগবাড়বে। একাধিক জায়গায়চেষ্টা করলে দেখবেনঠিক এক জায়গায়আপনি চাকরি পেয়েগেছেন।
৬. প্রতিযোগিতা নয়। আপনি যদি কোনও সরকারিচাকরির প্রস্তুতি নিতেশুরু করেন তাহলেসেটিকে সাধারণ পরীক্ষামনে করুন। কারণ, প্রতিযোগিতার কথাটি মাথায়এলেই তৈরি হবে অস্বস্তি। আপনিআত্মবিশ্বাসও হারাতে পারেন।
৭. সরকারি চাকরিপেতে হলে জেনারেলনলেজ ও আইকোতেফোকাস করতে হবে বেশি করে।এই দুটি সেকশনেযে যতো ভালোহবে, তার পক্ষেসরকারি চাকরি পাওয়াততো সহজ।
৮. অনেকগুলো জায়গায়আবেদন তো করে দিলেন। এবারকোনটির কবে পরীক্ষাতার একটি ক্যালেন্ডার তৈরিকরে ফেলুন। সেই অনুযায়ী শুরুকরে দিন প্রস্তুতি। তার জন্য সঠিকমেটেরিয়ালও জোগাড় করে নিতে হবে আগে থেকে।
৯. পরীক্ষার লক্ষ্যস্থির রাখতে হবে।পরীক্ষার লেভেল যে ধরনের প্রস্তুতিও নিতেহবে সেই ধরনের।
১০. পরীক্ষা দিতেগিয়ে কোনোরকম মানসিকচাপ নিলে হবে না। রিল্যাক্স থেকেআত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষাদিন। মানসিক চাপ নিলেই পরীক্ষারখাতায় উত্তর লিখতেসমস্যা তৈরি হবে।

Post a Comment