আজ ১৮ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৮ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৮তম (অধিবর্ষে ১০৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
১৯৩০ – ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেন।
১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে।
১৯৪৬ - লীগ অব নেশনস গঠিত হয়।
১৯৫৪ - জামাল আব্দেল নাসের, মিশরের ক্ষমতা দখল করে।
১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
১৮৪৭ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

মৃত্যু
১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।
১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
১৯৬৩ - সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়।
২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
২০১২ - এম এন আখতার - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post