আজ ১৮ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৮ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৯তম দিন। বছর শেষ হতে আরো ৩১৬ (অধিবর্ষে ৩১৭) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১১২৩ - সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।
১৫৩৬ - ফ্রান্স ও তুরস্ক বাণিজ্য চুক্তি করে।
১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।
১৮৬১ - প্রথম ইতালিয় পার্লামেন্ট অধিবেশন শুরু হয়।
১৮৮৫ - মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
১৯০০ - বোয়ের যুদ্ধে পারডারবাগে ৪ শ’ লোকসহ পিয়েত ক্রোনিয়ের বৃটিশদের কাছে আত্মসমর্পণ করেন।
১৯১৫ - ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়।
১৯২১ - ব্রিটিশ সৈন্যরা ডাকলিন দখল করে।
১৯২৬ - বিখ্যাত রীফ নেতা আবদুল করিম খাত্তাবি ফ্রান্স এবং স্পেনীয় যৌথ বাহিনীর হাতে পরাজিত হন।
১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।
১৯৩৪ - আলজেরিয়ার বিখ্যাত যোদ্ধা আমির আবদুল কাদেরর হাতে আগ্রাসী ফরাসি সেনারা শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়।
১৯৪২ - জাপানি সৈন্যরা বালিতে অবতরণ করে।
১৯৫১ - নেপাল সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা।
১৯৬৫ - গাম্বিয়ার স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
১৯৭৯ - বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৮৮ - রাশিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো থেকে বরিস ইয়েলৎসিনকে বরখাস্ত করে।
১৯৮৯ - আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে।
১৯৯১ - কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।
১৯৯৩ - হাইতিতে ফেরি ডুবে দু’হাজার লোকের মৃত্যু ঘটে।
১৯৯৭ - বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন শুরু হয়।

জন্ম:
১৩৭৪ - পোলান্ডের রানি সেইন্ট জাডুইগার জন্মগ্রহন করেন।
১৪৮৬ - শ্রী চৈতন্যদেবের জন্ম হয়।
১৮৩০ - বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের স্মরণীয় ব্যক্তিত্ব হ্যালহেডের জন্ম হয়।
১৮৩৬ - শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের (গদাধর চট্টোপাধ্যয়) জন্ম হয়।
১৮৩৮ - অস্ট্রীয় পদার্থবিদ, দার্শনিক ও মনোবিদ আর্নস্ট মাখের জন্ম হয়।
১৮৯৯ - বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন।
১৯৩৭ - অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম হয়।

মৃত্যু:
১২৯৪ - মোঙ্গল সম্রাট কুবলাই খানের মৃত্যু হয়।
১৫৬৪ - রেনেসাঁস যুগের ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি মাইকেলেঞ্জেলো মৃত্যুবরণ করেন।
১৫৪৬ - প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথারের মৃত্যু হয়।
১৮৫১ - বিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি এর মৃত্যু হয়।
১৯৪৯ - স্পেনের সাবেক প্রধানমন্ত্রী নিথেতো আলকালা-থামোরা মৃত্যুবরণ করেন।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post