আজ ১৪ মে: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৪ মে: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৪ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৩১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৫৭৫ - খ্রিস্টাব্দের এই দিনে এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।
১৬৪৩ - খ্রিস্টাব্দের এই দিনে চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৭৯৬ - খ্রিস্টাব্দের এই দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
১৮১১ - খ্রিস্টাব্দের এই দিনে স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
১৮৮৯ - খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।
১৯১৩ - খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।
১৯২৫ - খ্রিস্টাব্দের এই দিনে ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।
১৯৩৯ - খ্রিস্টাব্দের এই দিনে লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।
১৯৪৪ - খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস এর জন্ম।
১৯৪৮ - খ্রিস্টাব্দের এই দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
১৯৫৪ - খ্রিস্টাব্দের এই দিনে আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।
১৯৫৫ - খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান

জন্ম
১৭৭১ - রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
১৯০৭ - আইয়ুব খান, পাকিস্তানী সেনাপতি ও রাষ্ট্রপতি।
১৯২৩ - মৃণাল সেন, বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক।
১৯৪৪ - জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৮৪ - মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ।
১৯৯৭ - মানুষী ছিল্লার, ভারতীয় মডেল এবং মিস ওয়ার্ল্ড ২০১৭ এর বিজয়ী ।
১৯১৫ - চারু মজুমদার, ভারতীয় বিপ্লবীনেতা।

মৃত্যু
১৯২৫ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
১৯৯৮ - শওকত ওসমান, বিখ্যাত বাঙালী কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।
১৯১২ - সুইডিশ নাট্যকার ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গের মৃত্যু।
১৯২৫ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
২০০০ - লেখক সৈকত আসগর।

বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post