আজ ০৮ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৮ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৯তম দিন। বছর শেষ হতে আরো ৩২৬ (অধিবর্ষে ৩২৭) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৬৭২ –স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।
১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু।
১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।

জন্ম
১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক।
১৮৮৩ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ২০০১)
১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।
১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ
১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।
১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার
১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার

মৃত্যু
১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।
১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।
১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।

বৌদ্ধ ধর্ম: নির্ভানা দিবস।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post