আজ ০৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪তম দিন। বছর শেষ হতে আরো ৩৩১ (অধিবর্ষে ৩৩২) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৮৩০ - লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ - লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩ - বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু হয়।
১৯১৭ - যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯১৯ - লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
১৯২৫ - অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৭ - হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৮ - সাইমন কমিশন ভারতে এলে গণবিৰোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৩০ - ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩১ - নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।
১৯৪৫ - মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬ - সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
১৯৬৯ - মোজাম্বিক ন্যাশনাল লিবারশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত হয়।
১৯৬৯ - ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়।
১৯৭৭ - রাজধানী আদ্দিস আবাবায় ইথিপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত।
১৯৭৯ - শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরো তীব্রতর হয়ে উঠে।
১৯৮৯ - প্যারাগুয়েতে সামরিক অভ্যত্থান ঘটে।
১৯৯৬ - চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত হয়।
১৯৯৭ - ভয়াবহ এক অগ্নিকান্ডে কলকাতা বইমেলা ভস্মীভূত হয়।
২০০৭ - বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে ১৩৫ জন নিহত ও ৩৩৯ জন আহত হয়।

জন্ম:
১৮০৯ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি জন্মগ্রহণ করেন।
১৮৭৩ - কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৮৮৩ - চিত্রশিল্পী নন্দলাল বসু জন্মগ্রহণ করেন।
১৮৮৩ - ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা ঊর্মিলা দেবী জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৪৬৮ - মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গ মৃত্যুবরণ করেন।
১৯২৪ - আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইলসন মৃত্যুবরণ করেন।
১৯৩৫ - ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্য (ফাঁসি হয়েছিল) মৃত্যবরণ করেন।
১৯৭৬ - বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ মৃত্যুবরণ করেন।
২০১২ - ভারতীয় চলচিত্রকার, রাইটার রাজ কানওয়ারা মৃত্যুবরণ করেন।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post