আজ ২২ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২২ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২২ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮১তম (অধিবর্ষে ৮২তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৪২১ - আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
১৭৩৯ - নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।
১৭৯৩ - বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
১৮২৪ - লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ - বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।
১৮৮৮ - ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
১৮৯৮ - অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
১৯০৪ - নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
১৯৪২ - স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
১৯৪৫ - কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।
১৯৪৬ - জর্দানের স্বাধীনতা লাভ।
১৯৪৭ - লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
১৯৮২ - নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
১৯৮৫ - বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
২০০৪ - ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় শহীদ হন।
২০১২ - এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ ।

জন্ম
১৮৬৮ - রবার্ট মিলিকান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৮৮৩ - যোগেন্দ্রনাথ গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং গবেষক।
১৮৯৩ - মাস্টারদা সূর্য সেন, ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
১৯৩১ - উইলিয়াম শ্যাটনার, কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
১৯৩১ - বার্টন রিখটার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৭৬ - রিজ উইদারস্পুন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু
১৮৩২ - ইয়োহান ভল্‌ফগাং ফন গোটে, জার্মান লেখক ও কবি।
১৯৭৭ - কমিউনিস্ট নেতা এ কে গোপালনের মৃত্যু।

বিশ্ব পানি দিবস

বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post