এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন?


 

তড়িৎবিশ্লেষ্য পরিবাহীঃ  যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং সে সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়।

 
এসিড মিশ্রিত পানি একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। 
কারণ নিষ্ক্রিয় ধাতুর (Pt) অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করে তড়িৎ রাসায়নিক কোষে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 
এক্ষেত্রে বিক্রিয়ায় ব্যবহৃত এসিড শুধু দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিতার কাজ করে কিন্তু অ্যাসিডের কোন পরিবর্তন হয় না।
   
         
4H₂O(l) <--------> 4OH-  + 4H+

    
অ্যানোড বিক্রিয়াঃ
        
4OH-  --------> 2H₂O + O₂ + 4e-

    
ক্যাথোড বিক্রিয়াঃ
             
4H+  + 4e-  ---------> 2H₂

     
মোট কোষ বিক্রিয়াঃ
               
2H₂O --------> 2H₂  +  O₂

Post a Comment

Previous Post Next Post