CO₂(কার্বন-ডাই-অক্সাইড) অম্লীয় অক্সাইড কেন?




আমরা জানি, ধাতুর অক্সাইড গুলি ক্ষারীয় এবং অধাতুর অক্সাইড অম্লীয়। 
আবার যে সকল পদার্থ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তারা অম্ল। অম্লের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।

CO₂+NaOH ------>Na₂CO₃+ H₂O
   
CO₂ + H₂O  <-------->  H₂CO₃
 
H₂CO₃ (aq) <-------> H+ (aq) + HCO₃ - (aq)

H+ (aq) + নীললিটমাস <------>  লাললিটমাস

যেহেতু কার্বন-ডাই-অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) লবণ ও পানি গঠন করে। 
কাজেই CO₂ একটি অম্ল। 
আবার পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড (H₂CO₃) গঠন করে। যার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। 
অতএব বলা যায় CO₂ একটি অম্লীয় অক্সাইড।

Post a Comment

Previous Post Next Post