সোডিয়াম কার্বনেট(Na₂CO₃)এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?


 

সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) লবণটি সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ও কার্বনিক অ্যাসিডের (H₂CO₃) বিক্রিয়ায় উৎপন্ন হয়।

NaOH + H₂CO₃  -------> Na₂CO₃ +H₂O

আবার, সোডিয়াম কার্বনেট লবণ পানিতে আর্দ্রবিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ও কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে।

Na₂CO₃ +H₂O -------> NaOH + H₂CO₃

সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার হওয়ায় পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে।

NaOH(aq) -------> Na+(aq) + OH-(aq)

অপরদিকে, কার্বনিক এসিড দুর্বল হওয়ায় পানিতে সম্পূর্ণ আয়নিত হতে পারে না।

H₂CO₃(aq) --------> H+(aq) + HCO₃-(aq)

যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ আয়নিত হয়, সেহেতু পানিতে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি থাকে। 
সেজন্য সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়।

Post a Comment

Previous Post Next Post