মেজারিং সিলিন্ডার কি?
মেজারিং সিলিন্ডার হচ্ছে একমুখ খোলা ও এক মুখ বন্ধ মোটা লম্বা এবং সিলিন্ডার আকারে মিলি লিটার এককে দাগাঙ্কিত স্কেল বিশিষ্ট একটি মাপনি পাত্র।
এটিকে খাড়াভাবে রাখার জন্য নিচের দিকটা চ্যাপটা করা থাকে। এর সাহায্যে কোন তরলের আয়তন সঠিকভাবে পরিমাপ করা যায়।
এটি বোরো সিলিকেট কাচ বা প্লাস্টিকের তৈরি হতে পারে।
বিভিন্ন আকার ও আয়তনের মেজারিং সিলিন্ডার পাওয়া যায়। যেমনঃ 5ml, 10ml, 25ml, 50ml, 100ml ইত্যাদি।
Post a Comment