সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি পরিবেশ বান্ধব কেন?





যে বিশ্লেষণ পদ্ধতিতে জৈব ও অজৈব কঠিন নমুনা 0.05g - 0.2g এবং 
2ml - 4ml আয়তনের তরল নমুনা ব্যবহার করে বিশ্লেষণ কার্য সম্পন্ন করা হয় তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বলে। 

সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে স্বল্প পরিমাণ নমুনা ব্যবহার করে রাসায়নিক উপাদান সনাক্তকরণ ও পরিমাণগত বিশ্লেষণ সম্পন্ন করা হয়। 
এই বিশ্লেষণ পদ্ধতিতে যেহেতু অল্প পরিমাণ নমুনা ব্যবহার করা হয় সেহেতু পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কম হয়। কোন কোন ক্ষেত্রে কম ঝুঁকির রাসায়নিক দ্রব্যও ব্যবহৃত হয়।

একারণে সেমি মাইক্রো পদ্ধতিকে পরিবেশবান্ধব রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতি বলা হয়।

Post a Comment

Previous Post Next Post