x ও y যেকোনো দুইটি সেট। x সেটের প্রতিটি সদস্য, y সেটের একটি মাত্র সদস্যের সাথে সম্পর্কিত হলে, এ সম্পর্ককে ফাংশন বলে। ফাংশনকে সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর f, g, h ইত্যাদি দ্বারা নির্দেশ করা হয়।

ফাংশনের ইতিহাস

১৬৭৩ খ্রিস্টাব্দে লিবনীজ এক রাশিকে অপর রাশির উপর নির্ভরতা বর্ণনা করতে ফাংশন শব্দটি ব্যবহার করেন এবং ১৬৯৩ খ্রিস্টাব্দে তিনি ফাংশনের সংজ্ঞা দেন। ১৮৩৭ খ্রিস্টাব্দে ডিরিচলেট বাস্তব চলকের বাস্তব ফাংশনের সংজ্ঞা দেন। এই সংজ্ঞাটিকে ফাংশনের আধুনিক সংজ্ঞা হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে গণিতবিদের মিলিত প্রচেষ্টায় ফাংশনের আধুনিক সংজ্ঞার পূর্ণাঙ্গতা প্রকাশ পায়।

Post a Comment

Previous Post Next Post