যে কোষে NH4Cl, C (কার্বন) এবং MnO2 এর পেস্ট ব্যবহৃত হয় তাকে শুষ্ক কোষ বলে। এটি একটি প্রাথমিক কোষ।
গঠন : শুষ্ক বিদ্যুৎ কোষে দস্তার (জিংক) তৈরি একমুখ বন্ধ ফাঁপা চোঙের ঠিক মধ্যস্থানে একটি কার্বন দণ্ড স্থাপন করা হয়। দণ্ডের মাথায় একটি পিতলের টুপি থাকে। দস্তার চোঙটি ঋণাত্মক তড়িৎদ্বার (ক্যাথোড) এবং কার্বন দণ্ড ধনাত্মক তড়িৎদ্বার (অ্যানোড) রূপে কাজ করে। কার্বন দণ্ডের চারপাশে কাগজের থলিতে MnO2, C গুঁড়া, NH4Cl এর পেস্ট দেয়া হয়। কোষের উপরের মুখে পিচ বা গলা দিয়ে মুখ বন্ধ করা হয়। অতঃপর কাগজের মোড়কে ঢেঁকে বাজারজাত করা হয়।
Tags
রসায়ন বিজ্ঞান
Post a Comment