মৌলিক খনিজ : যেসব পদার্থকে প্রকৃতিতে মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়, সেগুলোকে মৌলিক খনিজ বলে। যেমন, স্বর্ণ, হীরা, গন্ধক ইত্যাদি।
যৌগিক খনিজ : যেসব পদার্থকে প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়া যায়, তাদেরকে যৌগিক খনিজ বলে। যেমন, গ্যালেনা (PbS), বক্সাইট (Al2O3.2H2O) ইত্যাদি।
তরল খনিজ : প্রকৃতিতে যে খনিজগুলো তরল অবস্থায় পাওয়া যায় তাদের তরল খনিজ বলে। যেমন, পেট্রোলিয়াম, মার্কারি ইত্যাদি।
গ্যাসীয় খনিজ :  প্রকৃতিতে যে খনিজ ়পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় তাদেরকে গ্যাসীয় খনিজ বলে। যেমন, প্রাকৃতিক গ্যাস।
কঠিন খনিজ : যে খনিজগুলো প্রকৃতিতে কঠিন অবস্থায় পাওয়া যায় তাদেরকে কঠিন খনিজ বলে। যেমন, ম্যাগনেটাইট, বক্সাইট, সালফার বা গন্ধক ইত্যাদি।

Post a Comment

Previous Post Next Post