কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–
কাজ

  • কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে।
  • কাজ পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয় না।
  • কাজ = বল × সরণ

ক্ষমতা
  • কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের হারই হলো ক্ষমতা।
  • ক্ষমতা পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয়।
  • ক্ষমতা = কাজ/সময়।

Post a Comment

Previous Post Next Post