অনলাইন ব্যবসায় কাকে বলে? (What is called Online Business in Bengali/Bangla?)

বিপণন পণ্য ও পরিসেবা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে যে ব্যবসায় করা হয় তাকে অনলাইন ব্যবসায় (Online Business) বলে। অনলাইন ব্যবসায়ে একটি প্রতিষ্ঠান তার সকল পণ্য-দ্রব্য সম্পর্কে যাবতীয় সকল কিছু অনলাইন ক্যাটালগে দিয়ে রাখে। যে কেউ ঐ ক্যাটালগ দেখতে পারে ও পণ্য পছন্দ করে অনলাইনেই পণ্যের ফরমায়েশ প্রদান করতে পারে। এই ফরমায়েশের মাধ্যমেই বিক্রেতা তার পণ্য সরবরাহের ব্যবস্থা করে। এই ধরনের পণ্যের মূল্য অনলাইনেই পরিশােধ করতে হয়। অনলাইন ব্যবসায়ের প্রধান মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করা হয়।
ইন্টারনেট হাজার হাজার গ্রাহককে পণ্য সম্পর্কে খুব সহজেই তথ্য দিতে পারে, যার মাধ্যমে গ্রাহকরা পণ্য সম্পর্কে আকৃষ্ট হয় এবং পণ্য ক্রয়ের প্রতি আগ্রহী হয়। তবে অনলাইন ব্যবসায়ে বিশ্বাস এবং সততা খুবই জরুরী। এটি না থাকলে এ ব্যবসায়ে সফল হওয়া প্রায় অসম্ভব।


অনলাইন মার্কেটিং কাকে বলে? (What is called Online marketing in Bengali/Bangla?)

ইন্টারনেটের মাধ্যমে দ্রব্যের প্রসারের জন্য এক সেট শক্তিশালী যন্ত্রপাতি এবং পদ্ধতি এবং সেবা প্রদানকে অনলাইন মার্কেটিং (Online marketing) বলে। অনলাইন বাজারজাতকরণ বলতে ইন্টারনেটের মাধ্যমে বাজারজাতকরণ, ওয়েব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং বোঝায়। অনলাইন বাজারজাত কিছু অতিরিক্ত সুবিধা দিতে পারে, যেমন:

  • সম্ভাব্য বৃদ্ধি (Growth in potential)
  • খরচ হ্রাস (Reduced expenses)
  • মার্জিত যোগাযোগ (Elegant communities)
  • ভালো নিয়ন্ত্রণ (Better control)
  • উন্নত গ্রাহক সেবা (Improve customer service)
  • প্রতিযোগিতামূলক সুবিধা (Competitive advantage)

Post a Comment

Previous Post Next Post