পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া।


রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কার্বনের যোজনী কোনটি?

উত্তর : ২ ও ৪।


প্রশ্ন-২. লোহাকে সালফারের সাথে পোড়ালে কি উৎপন্ন হয়?

উত্তরঃ লোহার গুঁড়াকে সালফার চূর্ণের সাথে উত্তপ্ত করলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ ফেরাস সালফাইড গঠিত হয়। অর্থাৎ লোহাকে সালফারের সাথে পোড়ালে ফেরাস সালফাইড উৎপন্ন হয়।

Fe + 2S → FeS2

এটি একটি রাসায়নিক পরিবর্তন। কারণ লোহাকে সালফারের সাথে পোড়ালে যে ফেরাস সালফাইড উৎপন্ন হয় তার ধর্ম, লোহা ও সালফার-এর ধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন।


প্রশ্ন-৩. ফারমেন্টেশন কাকে বলে?

উত্তরঃ স্টার্চ (চাল, গম, আলু ও ভূট্টা) থেকে যে প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয় তাকে ফারমেন্টেশন বলে।


প্রশ্ন-৪. এসিড ও ক্ষার কাকে বলে?
উত্তর :
যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় এসিড। আর যে সকল যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে ও পানিতে দ্রবীভূত হয় তাকে বলা হয় ক্ষার।

প্রশ্ন-৫. হ্যালোজেন কাকে বলে?
উত্তর :
পর্যায় সারণির ১৭ নং গ্রুপের মৌলসমূহকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন অর্থ লবণ উৎপন্নকারী।

প্রশ্ন-৬. উর্ধ্বপাতন কী?

উত্তরঃ যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে এবং ঠাণ্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তবে এ ধরনের প্রক্রিয়াই হলো উর্ধ্বপাতন।


প্রশ্ন-৭. প্রক্রিয়া ও বিক্রিয়ার পার্থক্য কি?
উত্তর :
প্রক্রিয়া হলো একটি পদ্ধতি বা নিয়ম। সেটা যেকোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। কিন্তু বিক্রিয়া বলতে মূলত রাসায়নিক বিক্রিয়া কেই বোঝায়। বিক্রিয়ায়, এক বা একাধিক পদার্থ নিজেদের মধ্যে বন্ধন ভাঙন বা গঠনের মাধ্যমে নতুন পদার্থ উৎপন্ন করে।

প্রশ্ন-৮. psi অর্থ কী?

উত্তরঃ এর অর্থ হলো প্রতিবর্গ ইঞ্চিতে এক পাউন্ড চাপ।


প্রশ্ন-৯. ধূমায়মান সালফিউরিক এসিড কাকে বলে?
উত্তর :
সালফার ট্রাইঅক্সাইড কে ৯৮% H₂SO₄ শোষণ করানোর মাধ্যমে যে নতুন যৌগ উৎপন্ন হয় তাকে ধুমায়মান (fuming)সালফিউরিক এসিড বা ওলিয়াম( H₂S₂O₇) বলে।

প্রশ্ন-১০. মৌলিক খনিজ কাকে বলে?
উত্তর :
যে সকল খনিজ মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায় তাদেরকে মৌলিক খনিজ বলে। যেমন : স্বর্ণ, হীরা, গন্ধক ইত্যাদি।

Post a Comment

Previous Post Next Post