যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। যেমন–  জননী, মাতা, প্রসূতি, গর্ভধারিণী— এই শব্দগুলোর অর্থ একই। অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলোর বানান ও উচ্চারণ আলাদা, কিন্তূ অর্থ এক। এজাতীয় শব্দগুলোকে বলে সমার্থক শব্দ। সমার্থশব্দকে প্রতিশব্দও বলা হয়।

নিচে কিছু শব্দ এবং সেগুলোর সমার্থক শব্দ উল্লেখ করা হলো।

কপাল : ভাল, ললাট।

কান : কর্ণ, শ্রুতিপথ, শ্রবণেন্দ্রিয়।

গলা : কণ্ঠ, গলদেশ, গ্রীবা।

গাল : কপোল, গণ্ডদেশ।

চুল : অলক, কুন্তল, কেশ।

চোখ : অক্ষি, আঁখি, নয়ন, নেত্র, লোচন।

নাক : ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা।

পা : চরণ, পদ, পাদ।

পেট : উদর, জঠর।

বুক : উদর, বক্ষ, সিনা।

মাথা : উত্তমাঙ্গ, মস্তক, মুণ্ড, শির।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। সমার্থক শব্দের অপর নাম কি?

ক) বিপরীত শব্দ 

খ) সমোচ্চারিত শব্দ

গ) বিশিষ্টার্থক শব্দ

ঘ) প্রতিশব্দ 

সঠিক উত্তর : ঘ


২। ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ কোনটি?

ক) অশনি

খ) ব্যোম/অভ্র/অম্বর

গ) বিভাবরী

ঘ) নীলাম্বু

সঠিক উত্তর : খ


৩। সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কীসে?

ক) গদ্যে

খ) নাটকে

গ) কবিতায়

ঘ) উপন্যাসে

সঠিক উত্তর : গ


আরো পড়ুনঃ-

১। পারিভাষিক শব্দ কাকে বলে? পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা ও গুরুত্ব।

২। প্রতিশব্দ কাকে বলে? প্রতিশব্দের উদাহরণ ও প্রয়োজনীয়তা।

৩। যুগ্ম শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি? যুগ্ম শব্দের উদাহরণ।

৪। শব্দ কাকে বলে? ধ্বনি ও শব্দের মধ্যে পার্থক্য কি? শব্দ কত প্রকার ও কি কি?

৫। বিপরীত শব্দ কাকে বলে? বিপরীত শব্দের শ্রেণিবিভাগ ও প্রয়োজনীয়তা।

Post a Comment

Previous Post Next Post