কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোন একটি বিন্দুতে এমনভাবে কেন্দ্রীভূত করা যায় যাতে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।
SI পদ্ধতিতে চক্রগতির ব্যাসার্ধের একক m।
উদাহরণ : কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.5m বলতে বোঝায় ঐ অক্ষ থেকে 0.5m দূরে একটি বিন্দুতে বস্তুটির সমগ্র ভর কেন্দ্রীভূত করে প্রাপ্ত জড়তার ভ্রামক হলো সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান।
চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? SI পদ্ধতিতে চক্রগতির ব্যাসার্ধের একক কি?
Rifat Hasan Rabbi
0
Comments
Tags
পদার্থবিজ্ঞান
Post a Comment