ধাতুর যে সব অক্সাইড পৃথক পৃথকভাবে এসিড ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। যেমন, ZnO, Al2O3, PbO, SnO ইত্যাদি।
ব্যাখ্যা : উভধর্মী অক্সাইড তীব্র এসিডের সাথে মৃদু ক্ষারকরূপে এবং তীব্র ক্ষারের সাথে মৃদু এসিডরূপে ক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন, জিংক অক্সাইড (ZnO) হাইড্রোক্লোরিক এসিডের সাথে ক্ষারকরূপে ক্রিয়া করে জিংক ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে। আবার গাঢ় NaOH দ্রবণের সাথে জিংক অক্সাইড বিক্রিয়া করে সােডিয়াম জিংকেট লবণ ও পানি উৎপন্ন করে। তাই এক্ষেত্রে জিংক অক্সাইড অম্লধর্মী হয়েছে।

Post a Comment

Previous Post Next Post