সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার (Analar) বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। অ্যানালার রাসায়নিক পদার্থসমূহ প্রায় 99% বিশুদ্ধ হয়, এদেরকে গবেষণার সময় বিশ্লেষণীয় কাজে ব্যবহার করা হয়।


গ্যাসের মোলার আয়তন বলতে কি বুঝায়?

গ্যাসের মোলার আয়তন বলতে এক মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে বোঝানো হয়ে থাকে। এ আয়তন পদার্থের অবস্থা, তাপমাত্রা  ও চাপের উপর নির্ভরশীল। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তনকে গ্যাসের মোলার আয়তন বলে। এ আয়তন নির্ণয়ের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সূত্র বিশেষ ভূমিকা রেখেছে। তাঁর মতে– “একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 L." তবে 25°C তাপমাত্রা ও 1 atm চাপে গ্যাসের মোলার আয়তন 24.789 L.

Post a Comment

Previous Post Next Post