বিকারক হলো একটি রাসায়নিক পদার্থ বা যৌগ যা একটি সিস্টেমে যোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় অথবা বিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে জানা যাবে?
উত্তর : পারমাণবিক ব্যাসার্ধ বা আকার নির্ণয়ের কোনো সূত্র নেই। তবে পর্যায় সারণি থেকে এর আকার সম্পর্কে জানা যায়। পর্যায় সারণির একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে। আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে।
প্রশ্ন-২. আণবিক ভর কি?
উত্তর : অণুর উপাদান মৌলগুলোর পারমাণবিক ভরের যোগফলই হলো ঐ অণুর আণবিক ভর।
প্রশ্ন-৩. হুন্ডের নীতি কি?
উত্তর : হুন্ডের নীতিটি হলো–সমশক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যার অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে এবং সকল অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী থাকে।
প্রশ্ন-৪. সঞ্চারণশীল ইলেকট্রন কাকে বলে?
উত্তর : সমযোজী যৌগের অণুতে যে সকল ইলেকট্রন একটি বা দুটি পরমাণুতে আবদ্ধ না থেকে দুয়ের অধিক পরমাণুর মধ্যে বিস্তৃত এলাকায় পরিভ্রমণরত থাকে, এদেরকে সঞ্চারণশীল ইলেকট্রন বলে।
প্রশ্ন-৫. সংকুচিত গ্যাস কাকে বলে?
উত্তরঃ উচ্চচাপে যেসব গ্যাসকে সংকুচিত করে সিলিন্ডার জাতকরণ করে সংরক্ষণ করা হয় তাদেরকে সংকুচিত গ্যাস বলে। সংকুচিত গ্যাসসমূহ হচ্ছে- CH₄ ; O₂; N₂ ; CO₂ ; Cl₂ ; C₂H₂ ;NH₃ ; SO₂; NO₂ ; H₂ ; LPG, CNG, LPG, He, অ্যারোসল, অগ্নিনির্বাপক গ্যাস ইত্যাদি।
প্রশ্ন-৬. আইসোটোপ কাকে বলে?
উত্তর : যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা বিভিন্ন হয় তাকে আইসোটোপ বলে।
প্রশ্ন-৭. খাবার লবণ কী ধরনের পদার্থ এবং কেন?
উত্তর : খাবার লবণ হচ্ছে মূলত সোডিয়াম ক্লোরাইড নামক একটি যৌগিক পদার্থ। যেহেতু খাবার লবণ ভাঙলে সোডিয়াম ও ক্লোরিন নামক দুটি ভিন্ন ভিন্ন উপাদানের মৌলিক পদার্থ পাওয়া যায়, তাই খাবার লবণ একটি যৌগিক পদার্থ।
Post a Comment