কোনো জারণ-বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ যদি একই সাথে জারিত ও বিজারিত হয়, তবে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। যেমন, শীতল ও লঘু কস্টিক সোডার দ্রবণের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে NaCl ও NaOCl উৎপন্ন হয়।


রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল– ব্যাখ্যা কর।

কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলেই বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। আপাত দৃষ্টিতে সাম্যাবস্থায় বিক্রিয়াটিকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটি গতিশীল। এ অবস্থায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় ঐ একই সময় উৎপাদেরও একই পরিমাণ বিক্রিয়কে পরিবর্তিত হয়। অর্থাৎ এ অবস্থায় প্রতি সেকেন্ডে যতগুলো বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ঐ সময়ে উৎপাদ বিক্রয়া করে ঠিক ততগুলো বিক্রিয়ক অণু উৎপন্ন করে। তাই সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা স্থির অবস্থা নয়।

Post a Comment

Previous Post Next Post