সম্পৃক্ত দ্রবণঃ নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। পানি ও চিনির দ্রবণ, পানি ও লবণের দ্রবণ, ভিনেগার ও পানির দ্রবণ হলো সম্পৃক্ত দ্রবণের উদাহরণ।
অসম্পৃক্ত দ্রবণঃ নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত না থাকলে প্রাপ্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে।
সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ এর পার্থক্য কি?
সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ এর পার্থক্য নিচে দেওয়া হলো–
সম্পৃক্ত দ্রবণ
- সম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রবণ দ্রবীভূত থাকে।
- সম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণ দ্রব যোগ করে অনেক নাড়লেও দ্রব আর দ্রবীভূত হয় না।
অসম্পৃক্ত দ্রবণ
- অসম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রবণ দ্রবীভূত থাকে না।
- অসম্পৃক্ত দ্রবণে দ্রব যোগ করে নাড়া দিলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত দ্রব দ্রবীভূত হতেই থাকে।
Tags:
সম্পৃক্ত দ্রবণ english; অসম্পৃক্ত দ্রবণ উদাহরণ; অসম্পৃক্ত দ্রবণ কত প্রকার?; অতিপৃক্ত দ্রবণ কাকে বলে?; একটি দ্রবণ অসম্পৃক্ত কিনা কিভাবে বুঝবো?; তরল তরল দ্রবণ কাকে বলে?; সমসত্ব দ্রবণ কাকে বলে?; সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর মধ্যে পার্থক্য কি?; অসম্পৃক্ত যৌগ কাকে বলে?; অসম্পৃক্ত বাষ্প মেনে চলে?; দ্রব কাকে বলে?; লঘু দ্রবণ কাকে বলে?; সম্পৃক্ত কাকে বলে?; সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ; অসম্পৃক্ত দ্রবণ in english; অসম্পৃক্ত বাষ্প কাকে বলে?; সমসত্ব দ্রবণ কাকে বলে?;
Post a Comment