ইউপিএস (UPS)-এর পূর্ণ নাম Uninterruptible Power Supply। এটি বিশেষ এক ধরনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে গৌণ সঞ্চয়ক কোষ বা ব্যাটারি যা বিদ্যুৎশক্তি জমা করে রাখে। ফলে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এতে থাকা বিদ্যুৎ কম্পিউটারে বিদ্যুৎশক্তি সরবরাহ করে। সরবরাহ বন্ধ হওয়ার এক থেকে দুই মিলিসেকেন্ডের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কম্পিউটারের সাথে ইউপিএস ব্যবহার করা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে ইউপিএস-এ থাকা বিদ্যুতের সাহায্যে কম্পিউটার সচল থাকে। বাজারে বিভিন্ন সময়ের ব্যাকআপ সংবলিত ইউপিএস পাওয়া যায়। ফলে ব্যবহারকারীগণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর ইউপিএস-এর বদৌলতে পরিচালিত কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডেটাসমূহ এ সময়ের মধ্যে সংরক্ষণ করতে পারে। স্বাভাবিক অবস্থায় কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহের জন্য সংযােগব্যবস্থা ইউপিএস-এর মধ্যে দিয়েই করা হয়, যেন সরবরাহ বন্ধ হওয়া মাত্রই ইউপিএস তার কাজ শুরু করতে পারে। বাজারে বিভিন্ন ক্ষমতার ইউপিএস পাওয়া যায়। এগুলাে ৫/১০ মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারে।

ইউপিএস এর কাজ
ইউপিএস বা Uninterruptable Power Supply এমন একটি ডিভাইস, যা বিদ্যুৎ সরবরাহ চলাকালীন সময়ে নিজে চার্জ হয় এবং এসি লাইন হতে লােড চলতে দেয়, আবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে চার্জিত বিদ্যুৎ থেকে লােডকে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকে।

ইউপিএস এর ব্যবহার
কম্পিউটার, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি ইলেকট্রিক ডিভাইসে নিরবচ্ছিন্ন পাওয়ার সরবরাহের জন্য এবং ভােল্টেজ রেগুলেশন, ওভার ভােল্টেজ, আন্ডার ভােল্টেজ থেকে যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য ইউপিএস ব্যবহৃত হয়।

Post a Comment

Previous Post Next Post