আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। তাওহিদের মূলকথা হলো– আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সব প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। ইসলামের সব শিক্ষা ও আদর্শ তাওহিদের ওপর প্রতিষ্ঠিত।
ফেরেশতাগণের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায়?
ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব, বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায়।
ফেরেশতারা নুরের তৈরি। আল্লাহ তায়ালা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সবসময় আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করেন। তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ পুরুষ নন এবং নারীও নন। অগণিত সংখ্যক এ বিশেষ সৃষ্টির কোনো আহার-নিদ্রার প্রয়োজন হয় না। এ বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় ফেরেশতাদের প্রতি বিশ্বাস।
Post a Comment