যে সকল বায়ুদূষক বায়ুমণ্ডলে প্রাথমিক বায়ুদূষক থেকে উৎপন্ন হয়, তাদেরকে গৌণ বায়ুদূষক বলে। যেমন- O3, এসিড বৃষ্টি, আলোক রাসায়নিক ধোয়নো ইত্যাদি। জলীয় বাম্প, অক্সিজেন, সূর্যরশ্মির প্রভাবে কতিপয় বায়ুদূষক গৌণ বায়ুদূষকে রূপান্তরিত হয়। অনেকক্ষেত্রে গৌণ বায়ুদূষকসমূহ প্রাথমিক গৌণদূষক থেকেও তীব্রতর বিরূপ প্রভাব সৃষ্টি করে।
সামুদ্রিক ঘূর্ণিঝড় বলতে কী বোঝায়?
ঘূর্ণিঝড় বা সাইক্লোন হলো এক প্রকার সর্বাধিক ক্ষমতাশালী, ধ্বংসাত্মক ও মরণকারক বায়বীয় ঝড়। গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে যখন প্রচণ্ড গতিসম্পন্ন চারদিক থেকে ধেয়ে আসা বাতাস এককেন্দ্রিক উর্ধ্বমুখী ঘূর্ণনের আকারে স্থলভাগের দিকে অগ্রসর হয়, তাকেই বলা হয় সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এর গতিবেগ কমপক্ষে প্রতি ঘণ্টায় ৬৩ কিমি বা ৪০ মাইল হতে হয়।
Post a Comment