ই-চিকিৎসা বা ইলেকট্রনিক চিকিৎসা হচ্ছে ইন্টারনেট বা মোবাইল টেলিফোনে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সেবা ও পরামর্শ নেওয়া। ই-চিকিৎসার মাধ্যমে খুব দ্রুত তাৎক্ষনিক কোনো শারীরিক সমস্যার ভালো সমাধান পাওয়া যায়। ই-চিকিৎসা অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞ ডাক্তারের ফোন সেবার মাধ্যমে পাওয়া যায়। ই-চিকিৎসা কেন্দ্র একটি ওয়েবসাইট আকারে থাকে। যেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের পরিচিতি ও মোবাইল নাম্বার, রোগী দেখার জায়গাসহ প্রয়োজনীয় অনেক তথ্য দেওয়া থাকে। ই-চিকিৎসা কেন্দ্রের দরুন মানুষ চিকিৎসা সেবা নিয়ে দুর্ভোগের হাত থেকে রেহাই পায়। চিকিৎসাক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা এবং তাৎক্ষনিকভাবে মোবাইলে চিকিৎসা প্রদানের মাধ্যমে ই-চিকিৎসা কেন্দ্র প্রযুক্তিনির্ভর মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে।
Tags
তথ্য প্রযুক্তি
Post a Comment