আমাদের চারপাশে যা কিছু আছে (মাটি,পানি,বায়ু,আকাশ,গাছপালা, পশুপাখি, জীবজন্তু, সূর্যের আলো,বন্ধুবান্ধব ইত্যাদি) তা নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের প্রধান তিনটি উপাদান হলো মাটি,পানি ও বায়ু।

United Nations Environment Programme এ 1976 সালে দেওয়া সঙ্গা অনুসারে, “পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলোর মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমন্ডলির প্রণালীকে বুঝায়, যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলো বেঁচে থাকে,বসবাস করে।”

মনোবিজ্ঞানী বোরিং, লংফিল্ড ও ওয়েল্ড এর মতে, “জিন ব্যতীত ব্যক্তির উপর যা কিছুর প্রভাব দেখা যায়, তাই হলো পরিবেশ।”

Woodworth & Marquis এর মতে, “জীবন শুরু হওয়ার পর ব্যক্তির ওপর বাইরের যা কিছু সক্রিয় হয় তাই হলো পরিবেশ।”


পরিবেশ কত প্রকার ও কি কি?

পরিবেশ দুই প্রকার। যথা- ১. ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও ২. সামাজিক পরিবেশ
প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ - প্রকৃতির বিভিন্ন উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত, প্রাকৃতিক পরিবেশের উপাদান গুলিকে সাধারনত দুটি শ্রেনীতে ভাগ করা যায়, যথা - (A) সজীব  উপাদান ও (B) জড় উপাদান।

আর মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ।

Post a Comment

Previous Post Next Post