সেলুলার ফোন (Cellular phone) হলো এক বিশেষ ধরনের ফোন, যা ঐ সেলের আওতায় স্থাপিত ট্রান্সমিটারের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করে। ট্রান্সমিটারের কভারেজের স্প্যানকে সেল (cell) বলা হয়। কথা বলা ছাড়াও সেলুলার বা মোবাইল ফোনের মাধ্যমে টেক্সক মেসেজ আদান-প্রদান, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, ই-মেইল, ইন্টারনেট, গেম এবং ফটোগ্রাফি সেবা পাওয়া যায়।

সেলুলার ফোনের প্রকারভেদ
গঠনগত দিক থেকে সেলুলার ফোনগুলোকে সাধারণত নিচের মতো করে ভাগ করা যায়। যথা:
১. বেসিক ফোন (Basic Phone)
২. ক্যামেরা ফোন (Camera Phone)
৩. মিউজিক/এমপিথ্রি (Music/MP3 Phone)
৪. ভিডিও ফোন (Video Phone)
৫. স্মার্টফোন (Smartphone)
৬. পিডিএ ফোন (PDA Phone)

Post a Comment

Previous Post Next Post