প্রশ্ন-১। স্থিতিবিদ্যা কাকে বলে?

উত্তরঃ গণিত শাস্ত্রের যে শাখায় কেবল স্থিতিশীল পদার্থের ওপর ক্রিয়ারত বলগুলোর বৈশিষ্ট্য ও গুণাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে স্থিতিবিদ্যা (Statics) বলে।


প্রশ্ন-২। বলবিদ্যা কাকে বলে?

উত্তরঃ যে শাস্ত্রে কোন বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে।


প্রশ্ন-৩। বলবিদ্যা কয়টি অংশে বিভক্ত?

উত্তরঃ বলবিদ্যা দুইটি অংশে বিভক্ত। যথাঃ (১) স্থিতি বিদ্যা ও (২) গতিবিদ্যা।


প্রশ্ন-৪। অংশক কাকে বলে?

উত্তরঃ যদি একটি বলকে বিভিন্ন দিকে একাধিক বলে এরূপভাবে বিভক্ত করা হয় যেন এদের লব্ধি প্রদত্ত বলগুলির সমান হয়, তবে বলগুলিকে প্রদত্ত বলের অংশক বা উপাংশ বলে।


প্রশ্ন-৫. সমবিন্দু বল কাকে বলে?

উত্তরঃ  এক বিন্দুগামী বলগুলোকে সমবিন্দু বল বলে। বল সমতলীয় হতে পারে, আবার নাও হতে পারে। তবে উল্লেখ করা না থাকলে বলগুলোকে সমতলীয় ধরা হয়।


প্রশ্ন-৬। লামির উপপাদ্যটি বর্ণনা কর।

উত্তরঃ লামির উপপাদ্য হচ্ছে– কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্যাবস্থায় থাকলে, তাদের প্রত্যেকটি বলের মান অপর দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক।


প্রশ্ন-৭। লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা কি?

উত্তরঃ লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা হলো– কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি একতলীয় বলের প্রত্যেকটির মান অপর দুইটির ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হলে এবং কোনোটিই অপর দুইটির লব্ধির সমান না হলে, তারা সাম্যাবস্থা সৃষ্টি করবে।

Post a Comment

Previous Post Next Post