🔻🔻 আজকের বিষয়ঃ Literary Terms কী?
✅ Literary Terms (অলঙ্কারিক শব্দ) হলো English Literature এর একটি অবিচ্ছেদ্য/গুরুত্বপূর্ণ অংশ। বাংলা সাহিত্যে যেমন ছন্দ, নাটক, উপন্যাস, ছোটগল্প ইত্যাদি সাহিত্যিক Terms রয়েছে ,অনুরুপভাবে ইংরেজি সাহিত্যেও অনেক Terms রয়েছে যা ’Literary Terms’ নামে পরিচিত। বি.সি. এস সহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায়ই ইংরেজি সাহিত্য অংশে Literary Terms থেকে প্রশ্ন থাকে। তাই Literary Terms গুলো আয়ত্ব করা অপরিহার্য। তাই আজকে আপনাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস।
✅✅ Simile:
যখন কোন বাক্যে দুটি ভিন্ন / বৈসাদৃশ্য জিনিসের মাঝে সরাসরি (বৈশিষ্ট্য উল্লেখ করে) তুলনা করা হয়, তাকে বলা হয় সিমিলি (simile) / উপমা / সুষ্পষ্ট তুলনামুলক অলঙ্কার .
(A simile is a figure of speech that compares between two different / dissimilar things in an explicit way / directly (সরাসরি).
✅ Simile- এর প্রধান বৈশিষ্টাবলিঃ
১. দুটি ভিন্ন / বৈসাদৃশ্য জিনিসের মাঝে সরাসরি (বৈশিষ্ট্য উল্লেখ করে) তুলনা।
২. সর্বদাই as, as like as, as--as, as if, like, resemble, such.
৩. সাহিত্যে ’সিমিলি’ ব্যবহার এর অন্যতম উদ্দেশ্য হলো ব্যঁজনা সৃষ্টি ,কাব্যিক সৌন্দর্য বৃদ্ধি এবং পাঠকদের কাছে কোন বর্ণনাকে অধিকতর ষ্পষ্ট করা।
যেমনঃ
1.Her words are as sweet as honey.
( তার কথা যেন মধুতে মাখা)
ব্যাখ্যাঃ এই বাক্যে Words- কে Honey- এর সাথে তুলনা করা হয়েছে। তাই এটি Simile.
2. I wandered lonely as a cloud.
( আমি যেন নিঃসঙ্গ/একাকী উদ্দশ্যেহীনভাবে/ ইতস্ততভাবে একখন্ড মেঘমালার মতো আকাশে উড়ে চলি।)
ব্যাখ্যাঃ এই বাক্যে কবি নিজেকে একখন্ড মেঘের সাথে তুলনা করেছেন।তাই এটি Simile-এর উদাহরণ।
✅✅ More Examples:
✪ Shayla's face is as like as the moon.
✪ My love is like a red rose.
✪ You were as brave as a lion.
✪ My heart is like an open highway.
✪ My heart is like a singing bird.
✪ Life is like a dream.
✪ I'm as nervous as mouse.
✪ 'My Mistress' eyes are nothing like the sun.
✪ She swims like a dolphin.
✪ My love for you is as deep as the ocean.
✪ Your explanation is as clear as mud.
বিঃদ্রঃ একই জাতীয় বস্তুর বা বিষয়ের মধ্যে তুলনা হলে Simile হবে না।
যেমনঃ Nazrul is like Shelley.
( এখানে দু’জনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের, তাই like থাকা সত্ত্বেও তুলনাটি Simile হবে না।
কিন্তু , Nazrul is like a lion / tiger. (এখানে Nazrul এবং lion / tiger শব্দ দুটি একই বৈশিষ্ট্যের নয়, এবং Like-এর উল্লেখ আছে ,তাই তুলনাটি Simile হবে।)
✅✅ Metaphor:
যখন কোন বাক্যে দুটি ভিন্ন / বৈসাদৃশ্য জিনিসের মাঝে পরোক্ষভাবে / রুপকার্থে (বৈশিষ্ট্য উল্লেখ না করে ) তুলনা করা হয়, তাকে বলা হয় মেটাফোর (Metaphor.)
(A Metaphor is a figure of speech that compares between two different / dissimilar things in an implicit way / indirectly (পরোক্ষভাবে).
✅ Metaphor- এর প্রধান বৈশিষ্টাবলিঃ
১. দুটি ভিন্ন / বৈসাদৃশ্য জিনিসের মাঝে পরোক্ষভাবে / রুপকার্থে (বৈশিষ্ট্য উল্লেখ না করে ) তুলনা।
২.এখানে as, as like as, as--as, as if, like, resemble, such ইত্যাদির উল্লেখ না।
৩. সাহিত্যে ’মেটাফোর’ ব্যবহার এর অন্যতম উদ্দেশ্য হলো ব্যঁজনা সৃষ্টি ,কাব্যিক সৌন্দর্য বৃদ্ধি এবং পাঠকদের কাছে কোন বর্ণনাকে অধিকতর ষ্পষ্ট করা / পাঠকদের মনে প্রভাব সৃষ্টি করা।
যেমনঃ
1. The girl lips were rosary.
(মেয়েটির ঠোঁট যেন গোলাপের পাঁপড়ি)
ব্যাখ্যাঃ এই বাক্যে মেয়েটির Lips -কে Rosary - এর সাথে পরোক্ষভাবে তুলনা করা হয়েছে। তাই এটি Metaphor.
2. But thy eternal summer shall not fade.( কিন্তু তোর মাঝে যে চিরন্তন বসন্ত ( যৌবন) আছে তা কখনো হারিয়ে যাবেনা।)
ব্যাখ্যাঃ এই বাক্যে কবি তার বন্ধুর যৌবন- কে Summer (বসন্ত- এর সাথে পরোক্ষভাবে তুলনা করা হয়েছে। তাই এটি Metaphor.
✅✅ More Examples:
✪ The world’s a stage.
✪ Franklin has a heart of gold.
✪ Mary’s voice is music to my ears.
✪ He’s a walking encyclopedia.
✪ You are my sunshine.
✪ The man is a mad dog.
✪ He drowned in a sea of grief.
✪ She is fishing in troubled waters.
✪ Kisses are the flowers of affection.
✪ Laughter is the music of the soul.
বিঃদ্রঃ একই জাতীয় বস্তুর বা বিষয়ের মধ্যে তুলনা হলে Metaphor হবে না।
যেমনঃ Nazrul is Shelley.
( এখানে দু’জনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের, তাই তুলনাটি Metaphor হবে না।
কিন্তু যদি বলি , My life is a local bus. (এখানে life এবং local bus শব্দ দুটি একই বৈশিষ্ট্যের নয় ,তাই তুলনাটি Metaphor হবে।)
✅✅ Simile ও Metaphor- এর পার্থক্য: ( Distinction Between Simile & Metaphor.)
✪ Simile: The world’s like a stage.
✪ কিন্তু ,Metaphor: The world’s a stage.
✪ Simile: She is as innocent as an angel.
✪ কিন্তু ,Metaphor: She is an angel.
✪ Simile: Your eyes are like sunshine.
কিন্তু ,Metaphor: Your eyes are sunshine.
( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued
Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed
Post a Comment