প্রশ্ন-১। কার্যাপেক্ষক কাকে বলে?

উত্তরঃ কোনো ধাতব পৃষ্ঠ থেকে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে ঐই ধাতুর কার্যাপেক্ষক বলে। কার্যাপেক্ষককে সাধারণত ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়।


প্রশ্ন-২। লব্ধি বল বা নীট বল কাকে বলে?

উত্তরঃ যদি কোন বস্তুকণার উপর একই সময়ে একাধিক বল ক্রিয়াশীল হয়, তবে বলসমূহের ভেক্টর সমষ্টিকে লব্ধি বল বা নীট বল বলে।


প্রশ্ন-৩। স্বরগ্রাম কাকে বলে?

উত্তরঃ ক্রমবর্ধমান কম্পাঙ্কের কতগুলো সমসঙ্গতি সুর, যাদের শেষ সুর আদি সুরের অষ্টক, তাকে স্বরগ্রাম বলে।


প্রশ্ন-৪। ত্রয়ী কাকে বলে?

উত্তরঃ তিনটি শব্দের কম্পাংকের অনুপাত ৪:৫:৬ হলে এরা মিলিত হয়ে একটি মধুর সুর উৎপন্ন করে। একে ত্রয়ী বলে। সা, গা, পা এবং মা,ধা, সা নিয়ে ত্রয়ী গঠিত হয়।


প্রশ্ন-৫। স্বরসংগতি কাকে বলে?

উত্তরঃ যদি শব্দের কম্পাংকের অনুপাত ৪:৫:৬:৮ হয় অর্থাৎ ত্রয়ীর সাথে এর নিম্নতম কম্পাংকের অষ্টক যুক্ত হয় তবে এক প্রকার শ্রুতিমধুর শব্দের উৎপত্তি হয়। এরূপ সমন্বয়কে স্বরসংগতি বলে।


প্রশ্ন-৬। সমতান কাকে বলে?

উত্তরঃ কতগুলো শব্দ মিলিত হয়ে যদি ঐকতানের সৃষ্টি করে তবে তাকে সমতান বলে।


প্রশ্ন-৭। স্বর-মাধুর্য কাকে বলে?

উত্তরঃ কতগুলো শব্দ যদি একের পর এক ধ্বনিত হয়ে একটি সুমধুর সুরের সৃষ্টি করে তবে তাকে স্বর-মাধুর্য বা মেলোডি বলে।


প্রশ্ন-৮। সলো বা একক সঙ্গিত কাকে বলে?

উত্তরঃ একটিমাত্র বাদ্যযন্ত্র বাজালে যে সুরের সৃষ্টি হয় বা একই ব্যক্তি সংগীত পরিবেশন করলে যে সংগীত হয় তাকে সলো বলে।


প্রশ্ন-৯। অর্কেস্ট্রা কাকে বলে?

উত্তরঃ যখন একাধিক বাদ্যযন্ত্র একই সাথে বাজিয়ে একটি সমতান বা একটি স্বর-মাধুর্য অথবা একই সঙ্গে সমতান ও স্বর-মাধুর্য সৃষ্টি করে তখন সেটাকে অর্কেস্ট্রা বলে।


প্রশ্ন-১০। সুর-বিরাম কাকে বলে?

উত্তরঃ দুটি সুরের কম্পাংকের অনুপাতকে সুর-বিরাম বা সুর বিভেদ বা সুরানুপাত বলে।


প্রশ্ন-১১। তীক্ষ্ণতা কাকে বলে?

উত্তরঃ যে বৈশিষ্ট্যের দ্বারা সুরযুক্ত শব্দের বা স্বরগ্রামের একই তীব্রতার চড়া শব্দ ও খাদের শব্দের পার্থক্য বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে।


প্রশ্ন-১২। সংনম্যতা কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুর ওপর চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায়। বস্তুর এ ধর্মকে সংনম্যতা বলে।


প্রশ্ন-১৩। টোনিক কাকে বলে?

উত্তরঃ স্বরগ্রামের সবচেয়ে ছোট কম্পাঙ্কের সূচনা সুরকে টোনিক বলে।


প্রশ্ন-১৪। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কি?

উত্তরঃ কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান।


প্রশ্ন-১৫। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে?

উত্তরঃ পরিবাহকের পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ঐই বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব বলে।


প্রশ্ন-১৬। পানি কি ধরনের শক্তি?

উত্তরঃ পানি নাবায়নযোগ্য শক্তি।


প্রশ্ন-১৭। ক্ষমতা কি ধরনের রাশি?

উত্তরঃ ক্ষমতা স্কেলার রাশি।


প্রশ্ন-১৮। শক্তির উৎস কত প্রকার?

উত্তরঃ শক্তির উৎস ২ প্রকার।


প্রশ্ন-১৯। শক্তির সাধারণ রূপ কি?

উত্তরঃ যান্ত্রিক শক্তি শক্তির সাধারণ রূপ।


প্রশ্ন-২০। বায়ুপাম্প কে আবিষ্কার করেন?

উত্তরঃ বায়ু পাম্প আবিষ্কার করেন ভন গুয়েরিক।

Post a Comment

Previous Post Next Post