বেসিক কিছু টিপস আছে যা গণিতে ভালো করতে সাহায্য করে। সেগুলিই দিচ্ছি।  গণিত বইটিকে অনেকে রিডিং পড়া প্রয়োজনীয় মনে করে না। আসলে তা নয়। যদি আপনি গণিত বইটি ভালোভাবে রিডিং পড়েন তাহলে যেকোনো অংকের সমাধানই পেয়ে যাবেন। গণিত অবশ্যই বুঝে নিতে হবে। মুখস্থ দিয়ে হবে না। আর বুঝতে হবে এমনভাবে যা কোনোদিনও ভোলা যাবে না।  গণিতের সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কিন্তু তার আগে হাতে-কলমে কেন এত=এত হলো সেটা বুঝে নিতে হবে।  যেকোনো সমস্যায় গাইড বই না দেখে বইয়ের উদাহরণ দেখতে হবে। গাইডের চেয়ে যা বেশি নির্ভরশীল। প্রচুর অনুশীলন ছাড়া গণিতে ভালো করা সম্ভব নয়। যেকোনো অংক শেখার পর বারবার অনুশীলনের মধ্যে রাখতে হবে। নাহলে সহজেই তা ভুলে যাওয়ার আশংকা থাকবে।  বাস্তবিক জীবনের সকল ক্ষেত্রে গণিতকে খুঁজে বের করতে হবে। খেয়াল করলে দেখবেন গণিত ছাড়া জীবন চলা অসম্ভব। 

 টেন মিনিটস স্কুল, চমক হাসানের ভিডিওগুলোকে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। বিশেষ করে চমক হাসানেত মজার মাধ্যমে গণিত শেখাটা খুবই ইন্টারেস্টিং। 

Post a Comment

Previous Post Next Post