প্রশ্ন-১। লেন্স কাকে বলে?
উত্তরঃ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স (Lens) বলে।
প্রশ্ন-২। লেন্সের ক্ষমতার একক কি?
উত্তরঃ লেন্সের ক্ষমতার একক হলো ডাইঅপ্টার।
প্রশ্ন-৩। উত্তল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বা অভিসারী লেন্স বলে।
প্রশ্ন-৪। অবতল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের মধ্যভাগ সরু বা চিকন কিন্তু প্রান্তদ্বয় মোটা তাকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলে।
প্রশ্ন-৫। অভিসারী লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে প্রতিসরণের পর একটি বিন্দুতে মিলিত করে বা অভিসারী করে, সেই লেন্সকে অভিসারী লেন্স বলে। যেমন– উত্তল লেন্স।
প্রশ্ন-৬। অপসারী লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে প্রতিসরণের পর ছড়িয়ে দেয় বা অপসারী করে, সেই লেন্সকে অপসারী লেন্স বলে। যেমন– অবতল লেন্স।
প্রশ্ন-৭। সমোতলোত্তল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের একটি তল সমতল ও অন্যতল উত্তল তাকে সমোতলোত্তল লেন্স বলে।
প্রশ্ন-৮। উত্তলাবতল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের একটি তল উত্তল ও অপর তল অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে।
প্রশ্ন-৯। লেন্সের প্রধান অক্ষের সংজ্ঞা দাও।
উত্তরঃ লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।
প্রশ্ন-১০। স্পর্শ না করে কীভাবে একটি লেন্স সনাক্ত করা যায়?
উত্তরঃ লেন্সের সামনে খুব কাছাকাছি একটি আঙ্গুল রেখে যদি সোজা ও বিবর্ধিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি উত্তল আর যদি সোজা ও খর্বিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি অবতল।
প্রশ্ন-১১। লেন্সের ক্ষমতা বলতে কি বুঝায়?
উত্তরঃ একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী (উত্তল লেন্সে) গুচ্ছে বা অপসারী (অবতল লেন্সে) গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে।
প্রশ্ন-১২। উত্তল ও অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য লিখ।
উত্তরঃ উত্তল ও অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপঃ
উত্তল দর্পণ
- উত্তল দর্পণের ক্ষেত্রে গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকরূপে কাজ করে।
- উত্তল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়।
অবতল দর্পণ
- অবতল দর্পণের ক্ষেত্রে গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলকরূপে কাজ করে।
- অবতল দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় বিম্বই গঠিত হয়।
Post a Comment