একটি দল, গোষ্ঠী বা দেশের সাথে অনলাইনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অন্য দল, গোষ্ঠী বা দেশের মধ্যে সংগঠিত যুদ্ধকে সাইবার যুদ্ধ বলে।


তথ্য প্রযুক্তির ক্ষতিকর প্রভাব।

অনেক সুফলের সাথে ICT-এর কিছু ক্ষতিকর প্রভাব ব্যক্তি বা সমাজীবনে দেখা যায়। টেলিভিশন এবং ইন্টারনেটে অনেক অশ্লীল এবং নগ্ন প্রচারণায় মানুষের নৈতিক চরিত্রের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিশু ও কিশোরদের বিপথগামী হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। স্যাটেলাইটের ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদেশী সংস্কৃতির প্রভাব লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আচার-আচারণ, পোশাক পরিচ্ছেদ, মানসিকতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি বিষয়ে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটারকে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী করা যায়– চোখের ওপর চাপ, কব্জির ক্ষতি, পিঠের সমস্যা, মানসিক চাপজনিত সমস্যা, পেটের আলসার প্রভৃতি।

Post a Comment

Previous Post Next Post