যেসব রাসায়নিক পদার্থ খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে রাসায়নিক খাদ্য সংরক্ষক বা কৃত্রিম খাদ্য সংরক্ষক বলে। এ ধরনের খাদ্য সংরক্ষক কার্যকরিভাবে অণুজীব ধ্বংস করে খাদ্য সংরক্ষণের আয়ুষ্কাল বাড়িয়ে দেয়। যেমন- সোডিয়াম বেনজোয়েট, বেনজোয়িক এসিড ইত্যাদি।
প্রিজারভেটিভস খাদ্যবস্তুকে সংরক্ষণ করে কীভাবে?
প্রিজারভেটিভস খাদ্যবস্তুকে সংরক্ষণের ক্ষেত্রে কিছু পরিবর্তন এবং কৌশল অবলম্বন করে। এন্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস খাদ্য বস্তুতে ব্যাকটেরিয়া, ঈস্ট, মোল্ড ইত্যাদি অণুজীবের সংক্রমণে বাধা দেয়। এন্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভস খাদ্য বস্তুতে বিদ্যমান চর্বি ও লিপিড এর জারণ ক্রিয়া রোধ করে পঁচন রোধ করে। আবার কিছু প্রিজারভেটিভস খাদ্যবস্তুতে সেই সব এনজাইম এর কার্যকারিতা রোধ করে যা খাদ্যবস্তুর স্বাভাবিক পঁচনের জন্য দায়ী। মূলত এ তিনটি কৌশল অবলম্বন করেই প্রিজারভেটিভস খাদ্যবস্তুকে নিরাপদ, সতেজ ও স্বাস্থ্যসম্মত রাখে।
Post a Comment