মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।
তথ্যপ্রযুক্তির কল্যাণে ডায়াবেটিস রোগীগণ উপকৃত হচ্ছে–ব্যাখ্যা করো।
বর্তমানে সমাজের ব্যবসা ব্যবস্থাপনা, যোগাযোগ, শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা এবং গবেষণা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চিকিৎসাক্ষেত্রে কৌশলগতভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট ব্যবহার করে বাণিজ্যিকভাবে মানবদেহের জন্য ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিনের ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলে তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে।
Post a Comment