সিস্টেম ইউনিট (System Unit) এমন একটি কনসোল বা ধারক যার ভিতর কম্পিউটার প্রসেসিং কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট, প্রসেসর, মেমোরি, স্টোরেজ ও পাওয়ার সাপ্লাই ইউনিট ইত্যাদি যুক্ত থাকে। একে প্রসেসিং ইউনিট (Processing Unit) ও বলা হয়। ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিটের অংশগুলো হলো-
১) সিপিইউ (CPU) : সিপিইউ (CPU) হলো কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ। কারণ মানুষের মস্তিষ্কের সাথে যেমন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র সংযুক্ত তেমনি কম্পিউটারের সিপিইউ-এর সাথে এর ইনপুট ও আউটপুট ডিভাইস সংযুক্ত। সিপিইউ প্রাপ্ত তথ্যকে প্রক্রিয়াজাত করে ফলাফল তৈরি করে।
২) মাইক্রোপ্রসেসর (Microprocessor)
৩) মাদারবোর্ড (Mother Board) : মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের কেন্দ্রীয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি (Printed circuit board-PCB)। মাদারবোর্ড বা মেইনবোর্ড একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে সমস্ত কম্পোনেন্টগুলো যুক্ত থাকে।
৪) পাওয়ার সাপ্লাই ইউনিট (Power Supply Unit)
৫) ইন্টারফেস (Interface)
৬) কার্ড : সাউন্ড কার্ড, ভিডিওকার্ড, এজিপি বা ভিজিএ কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি।
৭) মেমোরি (রম ও র্যাম)
৮) স্টোরেজ ডিভাইস (হার্ডডিস্ক ড্রাইভ, সিডিরম ড্রাইভ, ডিভিডি রম ড্রাইভ ইত্যাদি)।
Post a Comment