দৈনন্দিন ব্যবহারিক হিসাব-নিকাশের জন্য যে সকল এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করা হয় তাদেরকে স্প্রেডশিট প্রোগ্রাম (Spreadsheet program) বলে। লোটাস ১-২-৩, মাইক্রোসফট এক্সেল, ফ্রেম ওয়ার্ক ইত্যাদি স্প্রেডশিট প্রোগ্রামের উদাহরণ।


স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা কর।

একটি স্প্রেডশিটের অন্তর্গত ওয়ার্কশিটের গ্রিড কলাম ও সারি আকারে থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত থাকে। এর দ্বারা গ্রিডের সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্ট থাকে। যেমন— A10 দিয়ে A কলাম এবং 10 নম্বর সারির ছেদবিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করে। স্প্রেডশিটটি ব্যবহার করার জন্য যেকোনো সেলে কার্সর রেখে কি-বোর্ড চেপে ইচ্ছামতো অক্ষর বা সংখ্যা টাইপ করতে হবে। কি-বোর্ডের অ্যারো কি ব্যবহার করে আমরা কারসরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নিতে পারি। এছাড়া ট্যাব বা এন্টার কি চেপে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। মাউস ক্লিকের মাধ্যমেও কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। স্প্রেডশিটের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গাণিতিক কাজসহ বার ডায়াগ্রাম অঙ্কন ইত্যাদি করা যায়।

Post a Comment

Previous Post Next Post