প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে উদ্দীপকের বিষয়বস্তু ছাড়াও সংশ্লিষ্ট অধ্যায়ের যেকোনো অংশ থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তাই এ অধ্যায়ের সর্বাধিক কমনের উপযোগী কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর প্রদান করা হলো।
প্রশ্ন-১. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে?
উত্তর : করলা।
প্রশ্ন-২. আকৃতিগত দিক থেকে মূল কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
প্রশ্ন-৩. গাজরাকৃতি মূলের কাজ কি?
উত্তর : খাদ্য সঞ্চয় করা।
প্রশ্ন-৪. রূপান্তরিত মূল কত ধরনের হয়ে থাকে?
উত্তর : ৪ ধরনের।
প্রশ্ন-৫. অস্থানিক মূল কয় ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়?
উত্তর : ৩ ধরনের।
প্রশ্ন-৬. পরাশ্রয়ী বায়বীয় মূলের একটি উদাহরণ দাও।
উত্তর : পরাশ্রয়ী বায়বীয় মূলের একটি উদাহরণ হলো রাস্না।
প্রশ্ন-৭. পাতা কি?
উত্তরঃ পাতা হলো শাখার পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ অঙ্গ।
প্রশ্ন-৮. টিউবার বা স্ফীত কন্দ কাকে বলে?
উত্তর : যে ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডে পর্ব, পর্বমধ্য, শঙ্কপত্র ও কাঙ্ক্ষিত মুকুল থাকে তাকে টিউবার বা স্ফীত কন্দ বলে।
প্রশ্ন-৯. আরোহী মূল কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তর : আরোহী মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়।
প্রশ্ন-১০. নডুলুজ মূল কী?
উত্তর : যেসব মূলের অগ্রভাগ খাদ্য সংগ্রহ করে স্ফীত হয়, সেগুলোই নডুলুজ মূল।
প্রশ্ন-১১. রাইজোম কী?
উত্তর : যেসব কাণ্ড মাটির নিচে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে অবস্থান করে এবং এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে তাই রাইজোম।
প্রশ্ন-১২. যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থানিক মূলের রূপান্তরের দুটি উদাহরণ দাও।
উত্তর : যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত অস্থানিক দুটি মূলের উদাহরণ হলো—
i. স্তম্ভমূল- বৃহদাকার উদ্ভিদের শাখা-প্রশাখার ভার বহনের জন্য রূপান্তরিত হয়। যেমন- বটের স্তম্ভমূল।
ii. আরোহী মূল- লতানো গাছকে আরোহণে সহায়তা করে। যেমন- পানের আরোহী মূল।
প্রশ্ন-১৩. শ্বাসমূলের গুরুত্ব লিখ।
উত্তর : শ্বাসমূল এক ধরনের রূপান্তরিত মূল। এর অপর নাম নিউমাটোফোর। সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল হিসেবে এটি মাটির ওপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এসব ছিদ্রগুলো উদ্ভিদের শ্বাসকার্যে সহযোগিতা করে।
Post a Comment