গাড়িতে চড়ে অনেক দুরে,
লজ্জা বিসর্জন দিয়ে, পার্কে ঘুরার মত প্রেম আমি চাইনি.......
চেয়েছিলাম তুমি তোমার ঘরের খোলা জানালার পাশে দাড়িয়ে থাকো আমার অপেক্ষায়, আমি নিজেই গিয়ে উকি মেরে দেখবো খোলা জানালার পাশে আমার অপেক্ষায় দাড়িয়ে থাকা তোমাকে।
চেয়েছিলাম তুমি তোমার ঘরের দরজায় দাড়িয়ে অপেক্ষা কর আমাকে দেখার আমার আসার। দেখে একটু মুচকি হাসো...
চাইনি তুমি আমার কর্ম ব্যস্ততার এজীবনে সারাদিন আমাকে কল করে কথা বলে আমার কাজের সময় গুলো নষ্ট করে দেও।
চেয়েছিলাম আমি সফলতার জন্য কাজ করবো, আর তুমি আমার পাশে উৎসহের সেই ব্যক্তিটি হয়ে থাকবে।
চেয়েছিলাম ফোনে কথা কম হবে তারপরেও ভালোবাসা থাকবে অটুট।
চেয়েছিলাম আমাকে না বলতে পারা জমে যাওয়া কথা গুলো মাঝে মধ্যে চিঠি লিখে প্রকাশ করো।
কিছুই পাইনি চাওয়ার!
বুঝি আমার চাওয়া গুলো পুরনো, ডিজিটাল না!
তাই কিছুই পাওয়া হয়ে উঠেনি আমার ।
Post a Comment