ভুল পথে আছি আমরা!
থাকি আদোপাড়া গ্রামে অতছো স্বপ্নো দেখি শহরের সাহেবের ছেলের মতো।

আর এটাই হচ্ছে আমাদের আদোপড়া গ্রামের গরিব ছেলে-মেয়েদের সবচেয়ে বড় ভুল।

আসলে গরিবের স্বপ্ন এবং জীবন নিয়ে করা পরিকল্পনা গুলো তাদের সামর্থ্যানুযায়ী করা এবং দেখা উচিত।
কিন্তু না আমরা সেটা না করে করছি উল্টোটা।

আর তারপর আমাদের দেখা স্বপ্নোটা ব্যস্তবায়ন করতে না পারলেই শহরের সাহেবদের ছেলে মেয়েদের মত ফেইজবুকে এসে এত্ত এত্ত ব্যর্থতার স্ট্যাটাস দিয়ে দেই। 
কিন্তু কেন আমরা ভুল মানুষ হয়ে ভুল স্বপ্নোদেখে ব্যর্থ হয়ে ব্যর্থতার ব্যর্থ গল্প গুলো দিয়ে ফেইজবুকে ভির বারাচ্ছি কেন?
আমারদের কি কোন সফলতার গল্প নেই?
ছোটখাটো সফলতার গল্পও কি নেই?
যা আমরা আমাদের ফেইজবুকে থাকা ভাই কাকা মামাদের সাথে শেয়ার করে তাদেরকে খুশি করতে পারি?
আর যদি সফলতার গল্প থেকেই থাকে তাহলে কেন আমরা আমাদের ফেইজবুকে শুধুমাত্র ব্যর্থতার স্ট্যাটাস দিয়ে থাকি?......
আসলে আমরা আমাদের সফলতা গুলোকে কোন পাত্তাই দিচ্ছি না আমাদের সফলতার গল্প গুলো শহরের সাহেবদের মত বড় সফলতা না বলে।
আসলে আমাদের  ইচ্ছেই নেই  সামর্থ্যের ভীতরে সফলতা খুজে নিবার!
জীবন নিয়ে সঠিক পরিকল্পনা করার।

জীবন নিয়ে ভুল পরিকল্পনা না করে আসুন আমরা আমাদের জীবনের  সঠিক এবং সামর্থ্যের ভীতরে থাকা স্বপ্নো গুলো দেখি এবং তা ব্যস্তবায়ন করি।
আর ফেইজবুকে ব্যর্থতার গল্প শেয়ার না করে সফলতার গল্পগুলো শেয়ার করি।
যাতে করে অন্যেরাও উৎসাহিত হয়ে আমাদের মত করে সফল স্বপ্নো গুলো দেখতে পারে।
আর ফেইজবুুকে ভাই কাকা মামাদের  আমাদের একটু একটু করে সফল হয়ে বেড়ে উঠার  গল্প গুলো শুনাই যাতে করে তারা আমাদের সফলতার গল্প গুলো শুনে আমাদের নিয়ে গর্ব করে অন্যের সাথে আমাদের ভালো দিক গুলো নিয়ে আলোচনা করতে পারে।

                                এবার থেকে প্রতিটি  স্ট্যাটাস                                                   

                                  হোক সফলতার........

Post a Comment

Previous Post Next Post