"কেউ শুনেনি আমার গল্প
কেউ দেয়নি মন"
কেউ বোঝেনি আমিও যে প্রতিভাবান একজন ....

নিম্ন কর্ম জীবন রেখেই আমি দিয়েছিলাম সফল হওয়াতে মন....
কিছু সফলতা আসার পরেও
কর্ম না ছেড়ে দেওয়ায়....
কেউ বুঝেনি আমিও যে সফল একজন।

এভাবেই দিন গেল মোর হয়নি পাওয়া তাহা....
সফল হওয়ার আগে আমি চেয়েছিলাম যাহা।

তবুও আমি আমার সুকর্মটাকেই চাই।
তাইতো আমি এখন কর্মে দিয়েছি মন...
কর্মটা যে আমার জীবন বদলিয়েছে সে বুঝে আর কয়জন।

 এভাবেই তো চলছি আমি চলছে আমার জীবন
কেউ না বুঝুক আমি বুঝি আমি সফল একজন।

অন্যের বুঝাই কি যায় আসে মন তো আমার শান্তিতে আছে।
এখন রয়েছি আমিও যে বেশ...
এভাবেই তো চলছি আমি জীবনের এখন পঁচিশ বছর হয়েছে শেষ।

Post a Comment

Previous Post Next Post