নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?


 

ঘনীভবন পলিমারঃ  যে পলিমারকরণ বিক্রিয়ায় দুইটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট মনোমার অনুসমুহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র অনু যেমনঃH₂O,CO₂, ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরন বিক্রিয়া বলে। উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে।

 
অ্যাডিপিক এসিড {HOOC-(CH₂)₄-COOH} ও 
হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে
{NH₂-(CH₂)₆-NH₂} 
পলিমারকরণ করলে পানি অনু অপসারিত হয়ে নাইলন পলিমার উৎপন্ন হয়।

HOOC-(CH₂)₄-COOH+ NH₂-(CH₂)₆-NH₂ ---->
   
HOOC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH₂+H₂O

nHOOC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH₂----->

[--OC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH--]n + nH₂O
                নাইলন 6:6

সুতরাং বলা যায় নাইলন একটি ঘনীভবন পলিমার।

Post a Comment

Previous Post Next Post