NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?




NH₄Cl লবণ, দুর্বল ক্ষারক NH₄OH এবং সবল অম্ল HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। 
NH₄Clএর জলীয় দ্রবণ অম্লীয়। কারণ, যেসব লবণ দুর্বল ক্ষারক ও শক্তিশালী অম্ল থেকে উৎপন্ন হয় তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। 
যেহেতু NH₄Cl লবণ, NH₄OH এবং HCl এর সমন্বয় গঠিত। 
সেহেতু এটি পানিতে বিয়োজিত হয়ে NH₄+ ও Cl-  আয়ন উৎপন্ন করে। পরবর্তীতে NH₄+ আয়নের আর্দ্র বিশ্লেষণে H+ উৎপন্ন হয়। 
যার কারনে দ্রবণটি অম্লীয় হয়।

NH₄Cl (s) + aq ------->NH₄+(aq) + Cl- (aq)

NH₄+ (aq) <---------> NH₃ (aq) + H+ (aq)

Post a Comment

Previous Post Next Post