পানিযোজন বিক্রিয়া কি?


 

পানিযোজন বিক্রিয়াঃ  কিছু আয়নিক যৌগ কেলাস গঠনের সময় পরিবেশ থেকে এক বা একাধিক পানির অনু শোষণ করে এ ধরনের বিক্রিয়া কে পানিযোজন বিক্রিয়া বলে।
 
আবার, কেলাস গঠনের সময় আয়নিক যৌগের সাথে পানির অণু যুক্ত হওয়াকে পানিযোজন বিক্রিয়া বলে।
 
কিছু আয়নিক যৌগ আছে যারা পানির অনুর সাথে যুক্ত হলেন বর্ণের পরিবর্তন ঘটে।
 
যেমনঃ শুষ্ক বা অনার্দ্র কপার সালফেট (CuSO₄) সাদা বর্ণের কিন্তু এর সাথে 5 অণু পানি যুক্ত হয়ে কেলাস গঠন করলে এর বর্ণ নীল হয়। 
যাকে আমরা তুঁতে (CuSO₄ .5H₂O) বলি।

CuSO₄+5H₂O ----->CuSO₄ .5H₂O

Na₂SO₄ এর সাথে 10 অনু পানি যুক্ত হলে গ্লুবার লবণ গঠন করে।

Na₂SO₄+10H₂O ----->Na₂SO₄ .10H₂O


ZnSO₄ এর সাথে 7 অনু পানি যুক্ত হলে সাদা ভিট্রিওল গঠন করে।

ZnSO₄+7H₂O ------> ZnSO₄ .7H₂O


FeSO₄ এর সাথে 7 অনু পানি যুক্ত হলে গ্রীন ভিট্রিওল গঠন করে।

FeSO₄ + 7H₂O ------> FeSO₄ . 7H₂O


Na₂CO₃ এর সাথে 10 অনু পানি যুক্ত হলে কাপড় কাচার সোডা গঠন করে।

Na₂CO₃ + 10 H₂O ------> Na₂CO₃ .10H₂O


CaCl₂+6H₂O ------>CaCl₂ .6H₂O

Post a Comment

Previous Post Next Post